কেশবপুরে শিশুরা পেল ঈদের নতুন পোশাক

কেশবপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

২৮ দিন আগে মাকে হারিয়েছে রাহাত (৩)। বাবাকে হারিয়েছে এক বছর আগে। সে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া বোন সোহানার কোলে উঠে রঙিন জামা নিতে এসেছিল। ঈদের জামা পেয়ে সে খুশি। তবে তাদের দুঃখের কথা শুনে উপস্থিত সবাই ব্যথিত হয়ে ওঠেন।

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে রাহাতের মতো এমন সুবিধাবঞ্চিত ২০ শিশুকে ঈদের রঙিন জামা উপহার দিয়েছে কেশবপুর বন্ধুসভা। ১৯ মার্চ সকালে উপজেলা পৌর পার্কে তাদের হাতে এগুলো তুলে দেন বন্ধুরা। বন্ধুসভার শুভানুধ্যায়ীদের কাছ থেকে অর্থসহায়তা নিয়ে এ আনন্দ আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক প্রবেশ দাস, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মণ্ডল, বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো প্রতিনিধি দিলীপ মোদক, কেশবপুর বন্ধুসভার সভাপতি জুলকার নাঈন, সাবেক সভাপতি হোসাইন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সভাপতি দীপ্ত রায় চৌধুরী ও একান্ত দাস।