বৈশাখের রঙিন আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক

খুলনা বন্ধুসভার বর্ষবরণ অনুষ্ঠানছবি: রহমাতুল্লাহ

রঙিন স্বপ্নে, ঢোলের তালে আর নতুন আশার আলোয় বরণ করে নেওয়া হয় পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ মানে নতুন শুরু, নতুন স্বপ্ন আর পুরোনো ক্লান্তি ভুলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন ও ঐতিহ্যবাহী খাবার দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিয়েছে খুলনা বন্ধুসভা। ১৭ এপ্রিল প্রথম আলো খুলনা অফিসে এই বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ফারজানা যূথীর সঞ্চালনায় কবিতা আবৃত্তি, গল্প ও শৈশবের বৈশাখের স্মৃতিচারণার মাধ্যমে বৈশাখী আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে। সহসভাপতি গৌতম রায় বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের জীবনে নতুন দিগন্তের সূচনা করে। বৈশাখের রঙিন আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। বন্ধুসভার বন্ধুদের এই আয়োজন বৈশাখকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’

খুলনা বন্ধুসভার বর্ষবরণ অনুষ্ঠান
ছবি: রহমাতুল্লাহ

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা উত্তম মণ্ডল, আসফিক আহমেদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ, সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রাবন্তী কুণ্ডু, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মি আক্তার, কার্যনির্বাহী সদস্য পাপন কংসবণিক, বন্ধু আনিকা অবন্তী, আবু হানিফা, ছায়িদুল সরদার, সালাউদ্দীন সাবাদসহ অনেকে।