গাজীপুর বন্ধুসভার পাঠচক্রে ‘আগুনের পরশমণি’

পাঠচক্র শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘আগুনের পরশমণি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ৩০ মে বিকেলে গাজীপুর বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’। এটির ওপর ভিত্তি করে ১৯৯৪ সালে একটি বাংলা ভাষার চলচ্চিত্রও নির্মিত হয়।

পাঠচক্রে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আরাফাত মন্ডল। বইটি নিয়ে আলোচনা করেন উম্মে কুলসুম ইস্তিলা, সাদেকুর রহমান, ইমন চৌধুরী ও আরিফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমা সুলতানা, গাজীপুর বন্ধুসভার সহসভাপতি সজিব চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ঝুমু আক্তার, বন্ধু অলি আহমেদ, আসমা নূর, বিজয় মিয়া ও পারভেজ আহমেদসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, গাজীপুর বন্ধুসভা