মহান বিজয় দিবসে জামালপুর বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন

জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জামালপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জামালপুর বন্ধুসভা। ১৬ ডিসেম্বর সকালে জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বন্ধুসভার বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হাসান, বন্ধু হামজা, নাহিদ, বাকি বিল্লাহ, অন্তরা, হৃদয়, সিফাত প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা