‘বন্ধুসভার কার্যক্রমে যুক্ত হয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা যায়’

জেলা সাধারণ পাঠাগারে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাছবি: বন্ধুসভা

‘একটা সময় আমার বিচরণ ছিল কেবল বাড়ির মধ্যেই। স্কুল সময়ের বাইরে ঘরবাড়ি, আঙিনা এবং মাঝেমধ্যে স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরেফিরে সময় কাটত। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে সংকীর্ণ থাকতাম। বন্ধুসভায় যুক্ত হয়ে, বন্ধুসভার কাজকর্মে যুক্ত হয়ে এখন বিকশিত হয়েছি। মাইকের সামনে কথা বলতে পারি। যেকোনো কাজ সংকোচহীনভাবে করতে পারি। সবার সঙ্গে সহজেই মিশতে পারি। এ সবকিছু অর্জন হয়েছে বন্ধুসভার কারণেই। বন্ধুসভার পাঠচক্রসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে এ অভিজ্ঞতা অর্জন করেছি।’

৫ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বার্ষিক মূল্যায়ন সভায় এ কথা বলেন বন্ধু সৈয়দ নাফিউল হাসান। চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

জেলা সাধারণ পাঠাগারে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভা

উপদেষ্টা আজিজুর রহমান বলেন, ‘নিজেকে সাংগঠনিক, মানবিক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তোলার প্ল্যাটফর্ম বন্ধুসভা। এখানে নিয়মিত পাঠচক্র, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন মানবিক কাজে অংশ নিতে বন্ধুদের অনুপ্রাণিত করা হয়। বন্ধুসভার কার্যক্রমে যুক্ত হয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা যায়। বন্ধুরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের জন্য কাজ করবেন বলে বিশ্বাস করি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, আবদুস সাত্তার, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আনিফ রুবেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, ম্যাগাজিন সম্পাদক আয়েস উদ্দিন, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, ফাবিহা ফারজানা, মেঘলা খাতুন, জোবায়ের আহমেদ, আহমেদ ওয়ালিদ, সাকিব ইসলাম, রাকিবুল হাসান, সোহান আলী, মুশফিক মাহাদীসহ অন্য বন্ধুরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা