কবি আল মাহমুদের কবিতায় দেশপ্রেম ও ঐতিহ্যের গভীর প্রকাশ রয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী ছিল ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১ চত্বরে অনুষ্ঠিত এ পাঠচক্রে কবির জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

অর্থ সম্পাদক ফারজানা আক্তার বলেন, ‘আল মাহমুদ বাংলা কবিতায় গ্রামীণ জনজীবন, প্রেম ও প্রকৃতির অনন্য রূপ তুলে ধরেছেন। তাঁর কবিতায় দেশপ্রেম ও ঐতিহ্যের গভীর প্রকাশ লক্ষ করা যায়।’ উপস্থিত সদস্যরা কবির বিভিন্ন কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণা করেন।

কবি আল মাহমুদ
ছবি: নাসির আলী মামুন

সাধারণ সম্পাদক মোহসিনা রহমান বলেন, আল মাহমুদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘কবির চিন্তাচেতনা ও সাহিত্য আমাদের মননকে সমৃদ্ধ করে। তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম থেকে আমরা প্রেরণা নিতে চাই।’