‘বন্ধুসভার গঠনতন্ত্র’ নিয়ে ভৈরব বন্ধুসভার পাঠচক্র
বন্ধুসভা মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ— ভৈরব বন্ধুসভার ২০২তম পাঠের আসরে উঠে আসে এ কথাগুলো।
১৪ মার্চ বেলা ১১টায় প্রথম আলো ভৈরব অফিসে অনুষ্ঠিত হয় এই পাঠচক্রের আসর। বিষয় ছিল ‘বন্ধুসভার গঠনতন্ত্র’। পাঠচক্রটি সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা।
আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক আনাস খান, সভাপতি জান্নাতুল মিশু ও উপদেষ্টা সুমন মোল্লা। সুমন মোল্লা বলেন, ‘পরিবার, সমাজ, রাষ্ট্র যেমন নিয়ম মেনে চলে, তেমনি সংগঠনও চলে গঠনতন্ত্র অনুসারে।’
আলোচনায় উঠে আসে বন্ধুসভার গঠনতন্ত্রের মূল বিষয়বস্তু—সংগঠনের পরিচয় ও মূলনীতি, কাঠামো ও নিয়মশৃঙ্খলা, কমিটির দায়িত্ব ও কর্তব্য এবং বন্ধুদের করণীয় ও আচরণবিধি।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করাই বন্ধুসভার গঠনতন্ত্রের অন্যতম মূলনীতি। পাঁচটি অনুচ্ছেদে গঠিত এই গঠনতন্ত্র অত্যন্ত সুসংগত ও সহজবোধ্য।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, দপ্তর সম্পাদক আফিফুল ইসলাম, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম, বন্ধু অনুপম, হাবিবুল্লাহ, সামির, উদয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা