১৬ মে শনিবার কর্মসূত্রে চট্টগ্রাম শহরে এসেছিলেন চীন বন্ধুসভার সভাপতি সাবরিনা লিজা। সারা দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যায় চট্টগ্রাম বন্ধুসভার কক্ষে বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে তিনি কীভাবে চীন দেশে পড়ালেখা করার সুযোগ পেয়েছেন? কীভাবে ক্যারিয়ার গড়তে সফল হয়েছেন? সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাবরিনা লিজা বর্তমানে চীনের জিয়াংনান ইউনিভার্সিটিতে চীন সরকারের বৃত্তি (সিএসসি টাইপ–এ)–এর অধীনে পড়াশোনা করছেন। লাইফ সায়েন্স বা পাবলিক হেলথ–সম্পর্কিত বিষয়ে অধ্যয়ন করছেন। চীনে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার আগে বাংলাদেশে ফার্মেসি বিষয়ে পড়াশোনা করেন এবং বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
ভালো একাডেমিক ফল ও বিভিন্ন কার্যক্রমের জন্য চীনা দূতাবাস থেকে স্কলারশিপ অর্জন করেন সাবরিনা লিজা। সেখানে পড়াশোনার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘চীনে আসার পর নতুন পরিবেশ, ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, ল্যাব প্র্যাকটিস ও চায়নিজ ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছি। বর্তমানে এইচএসকে–৪ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।’ ভবিষ্যতে এই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য ও গবেষণা খাতে অবদান রাখতে চান বলে জানান তিনি। এ ছাড়া এই শিক্ষার্থী বাংলাদেশ–চীন সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময় কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছেন।
সাবরিনা লিজা আরও বলেন, জীবনে সফল ক্যারিয়ার গড়তে হলে দক্ষতা বৃদ্ধির খুব প্রয়োজন। তবে এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, প্রচুর ধৈর্য ও সাধনা। তিনি তাঁর ক্যারিয়ার জীবন তুলে ধরার মধ্য দিয়ে ব্যর্থতাকে জীবনের অংশ ধরে নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন এবং বন্ধুসভার মাধ্যমে সাংগঠনিকভাবে কীভাবে দক্ষ হয়ে উঠেছেন, তা আলোচনা করেন। বিদেশে স্কলারশিপ ও ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে কিছু দিকনির্দেশনাও দেন। বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে প্রথম আলো বন্ধুসভাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করানোর অনুভূতিও তিনি বন্ধুদের সঙ্গে শেয়ার করেন।
এ সময় চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রুমিলা বড়ুয়া, সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, সহসভাপতি নুরুজ্জামান খান, প্রচার সম্পাদক সাকিব জিশান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম, বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা, বন্ধু আশরাফুর রহমান, রুবাইদ আলম, তানজিনা তুষি প্রমুখ।
শেষে বন্ধু সাবরিনা লিজাকে চট্টগ্রাম বন্ধুসভার পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা