রাহুল সাংকৃত্যায়নের গ্রন্থ ‘ভবঘুরে শাস্ত্র’ নিয়ে পাঠচক্রের আসর

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

‘ভবঘুরে শাস্ত্র’ রাহুল সাংকৃত্যায়নের লেখা একটি ভ্রমণভিত্তিক ও আত্মজৈবনিক গ্রন্থ। ৭ ফেব্রুয়ারি বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। বিকেলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বইটিতে লেখক একজন ভবঘুরে মানুষের জীবনদর্শন, অভিজ্ঞতা ও চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন। বিভিন্ন দেশ ও অঞ্চলে ঘুরে বেড়ানোর সময় তিনি যে সমাজ, সংস্কৃতি, মানুষ ও বাস্তবতার মুখোমুখি হয়েছেন, সেগুলোর বর্ণনা স্থান পেয়েছে। শুধু ভ্রমণের কাহিনি নয় বরং জ্ঞান অন্বেষণ, মুক্তচিন্তা ও মানবসভ্যতা সম্পর্কে লেখকের গভীর উপলব্ধিও এতে প্রকাশ পেয়েছে। ‘ভবঘুরে শাস্ত্র’ পাঠককে স্থির জীবনের গণ্ডি ভেঙে নতুনকে জানার ও বোঝার আগ্রহ জাগায়।

সহসভাপতি আবিদা সুলতানার সঞ্চালনায় বই নিয়ে আলোচনা করেন বন্ধুরা। উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক সাদনান হোসেন, দপ্তর সম্পাদক রাতিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইয়ামিন হাসান, কার্যনির্বাহী সদস্য সাজীম ইসলাম, মোবারক হোসেনসহ অন্য বন্ধুরা।

বইমেলা সম্পাদক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা