‘জামাডা পাইয়া অনেক ভাল্লাগছে’

শরীয়তপুর বন্ধুসভার উদ্যোগে শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক উপহারছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে শরীয়তপুর বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৭ মার্চ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়।

বন্ধুসভার সদস্যদের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত এক শিশু বলে, ‘জামাডা পাইয়া অনেক ভাল্লাগছে। পাঞ্জাবিডা পইরা স্যামাই খাইতে যামু।’

শরীয়তপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক তামিম হোসেন বলেন, ‘শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের বন্ধুদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

উপদেষ্টা নাজমুল হক বলেন, ‘প্রতিবছর আমরা বন্ধুরা নিজস্ব অর্থায়নে সহমর্মিতার ঈদ কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সুইটি, প্রচার সম্পাদক সজীব আহম্মেদসহ অন্য বন্ধুরা।