জামালপুর বন্ধুসভার পাঠচক্রে ‘কালবেলা’

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস ‘কালবেলা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ২০ জুন বিকেলে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

‘কালবেলা’ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। এটি সমরেশ মজুমদার রচিত বিখ্যাত অনিমেষ ত্রয়ীর দ্বিতীয় অংশ। এই উপন্যাসে মূলত ১৯৬০ ও ১৯৭০-এর দশকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা, নকশাল আন্দোলন এবং সেই সময়ের তরুণ সমাজের স্বপ্ন, প্রেম ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র অনিমেষ ও মাধবীলতা।

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

‘কালবেলা’ শুধু অনিমেষ ও মাধবীলতার প্রেমের গল্প নয়। এটি একটি সময়ের ইতিহাস, একটি প্রজন্মের স্বপ্ন ও সংগ্রামের কাহিনি। নকশাল আন্দোলনের উত্থান-পতন, তরুণদের আদর্শ, প্রেম, ত্যাগ এবং বাস্তব জীবনের কঠিন সত্যকে সমরেশ মজুমদার অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন।

উপন্যাসের শেষভাগে লেখক দেখিয়েছেন যে একটি প্রজন্ম কত স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিল এবং পরে বাস্তবতার কঠিন আঘাতে সেই স্বপ্নের অনেকটাই ভেঙে যায়। তবু তাঁদের সংগ্রাম ও ত্যাগ ইতিহাসের অংশ হয়ে থাকে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, সাংস্কৃতিক সম্পাদক প্রত্যাশা পালসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা