চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
সংগঠনের আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৩ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী দিনগুলোতে বেশ কিছু বড় আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের সদস্যদের মিলনমেলা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে বন্ধু সম্মেলন আয়োজনের রূপরেখা তৈরি করা হয়েছে। এ ছাড়া চিরায়ত ঐতিহ্যকে লালন করতে চৈত্রসংক্রান্তি এবং নতুন বাংলা বছর বরণ করে নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
বন্ধুসভার বন্ধুদের পাঠাগারমুখী চর্চা বাড়াতে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার সময়সূচি চূড়ান্ত করা হয়। বিগত তিন মাসের বিভিন্ন আয়োজনের পর্যালোচনাও উঠে আসে এ সময়।
উপদেষ্টা আনোয়ার হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা তরুণ প্রজন্মকে মানবিক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে অনন্য ভূমিকা পালন করছে। তাদের এই নিরন্তর পথচলা জেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’
উপদেষ্টা আজিজুর রহমান বলেন, ‘বন্ধুত্বের শক্তিতে বলীয়ান হয়ে এই সংগঠনের বন্ধুরা যেভাবে সমাজসেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে, তা প্রশংসনীয়। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সব ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
আলোচনা শেষে সভাপতি মাসরুফা খাতুন সবার সুস্থতা কামনা করে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনোয়ারা খাতুন, সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান ও মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতার, অর্থ সম্পাদক আলীউজ্জামান নুর, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক মিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, বন্ধু নয়ন আহমেদসহ অন্যান্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা