নিজেদের পঠিত বিভিন্ন বই নিয়ে বন্ধুদের পাঠচক্রের আসর

পাঠচক্র শেষে গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা।

সাম্প্রতিক সময়ে নিজেদের পঠিত বিভিন্ন লেখকের বই নিয়ে পাঠচক্রের আসর করেছেন গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা। পয়লা মে বিকেলে শহরের সুখশান্তি বাজার এলাকায় এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে সাহিত্যপ্রেম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনাপর্বে সদস্যরা বিভিন্ন সাহিত্যকর্মের বিষয়বস্তু, লেখকের দর্শন ও পাঠ-অনুভূতি তুলে ধরেন।

উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম, সহসভাপতি মোশারফ হোসেন, প্রচার সম্পাদক খন্দকার রিমি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাতুল হাসান, সদস্য ইসরাত জাহান, সাদেকুর রহমান ও সাবেক সভাপতি জিসান মাহমুদ।

বন্ধুরা বলেন, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে নতুন বই সম্পর্কে জানার সুযোগ তৈরি হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে দৃষ্টিভঙ্গির প্রসার ঘটে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভাপতি, গাইবান্ধা বন্ধুসভা