জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১০ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস–সংলগ্ন পলাশী, কাঁটাবন, আজিমপুর এলাকায় ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন বন্ধুরা।
ঈদবাজারে প্রতিটি পরিবারের জন্য ছিল পোলাওয়ের চাল, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, আলু, এক প্যাকেট সেমাই এবং নুডলস। অপ্রত্যাশিত এই ঈদ উপহার পেয়ে সবাই খুবই খুশি। রিকশাচালক লতিফ মিয়া বলেন, ‘হুট করে এমন বাজারের ব্যবস্থা হবে, তা কখনো ভাবিই নাই। ঈদের বাজার নিয়া এখন কোনো চিন্তা নাই।’
কর্মসূচিতে সার্বিক সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা মুমিত আল রশিদ, মো. নাজমুল হাসান, তাওহিদা জাহান শান্তা, সন্তোষ কুমার দেব ও ফাতিমা আক্তার। অন্যান্য সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক আনমুন জেসমিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি ইফাদ হাসান, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সহসভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইশিতা জাহান, সহসাংগঠনিক সম্পাদক এম আবরার আলভী, অর্থ সম্পাদক জেরিন সুবাহ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কাওসার হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, বইমেলা সম্পাদক তাসকিন ফায়েজিন, বন্ধু সায়েফা আফরিনসহ অন্যরা।
সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা