নারী দিবসের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

পুরস্কার হাতে বিজয়ীরাছবি: মাহমুদুল শান্ত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ভৈরব বন্ধুসভা আয়োজন করে অনলাইন কুইজ প্রতিযোগিতা। এতে সারা দেশ থেকে অংশ নেন স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া অর্ধশত প্রতিযোগী। সেখান থেকে সেরা ২০ জনকে নির্বাচন করা হয়।

বিজয়ীরা হলেন পুষ্পিতা চৌধুরী, নিশাত তাসনিম, আরিফুল ইসলাম, সামান্তা সুলতানা, আলভী রহমান, আরাফ চৌধুরী, নবদর্শী চাকমা, নুর সাইবা, জুবায়ের মন, মেহেজাবিন জুনায়েদ, নুসাইবা নাহার, সামিয়া খানম, আবদুল্লাহ শাহেদ, সুমাইয়া খানম, রৌদ্র দাস, মেহেরিন আক্তার, তাসফিয়া নওরিন, হুমায়রা নিঝুম, অর্পিতা আমিন ও আফরিন জাহান।

বিজয়ীদের পুরস্কার হিসেবে বই, কিশোর আলো ম্যাগাজিন ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী অর্ধশত প্রতিযোগীকে দেওয়া হয় কিশোর আলো ম্যাগাজিন ও সার্টিফিকেট। ১৪ মার্চ প্রথম আলো ভৈরব অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর যাঁরা আসতে পারেননি, তাঁদের পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।

ব্লু বার্ড স্কুলের বিজয়ী শিক্ষার্থী সামান্তা সুলতানা বলে, ‘এ ধরনের আয়োজনগুলোয় অংশ নেওয়ার কারণ, এগুলো আমাদের পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান আহরণ করতে সহায়ক ভূমিকা পালন করে।’

ভৈরব উদয়ন স্কুলের শিক্ষার্থী আরাফ চৌধুরী বলে, ‘বন্ধুসভার সাধারণ জ্ঞান, বিতর্ক, কুইজ আয়োজনগুলোয় নিয়মিত অংশ নিচ্ছি। জ্ঞাননির্ভর আয়োজনগুলোয় অংশ নিতে ভালো লাগে। এমন আয়োজন নিয়মিত হোক, এটাই প্রত্যাশা।’

অনলাইন কুইজ প্রতিযোগিতার সমন্বয় করেন সাবেক সভাপতি নাহিদ হোসাইন। বর্তমান সভাপতি জান্নাতুল মিশু বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে জ্ঞাননির্ভর আয়োজনগুলোয় অংশ নিক। তাই আমাদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম বছরব্যাপী চলমান থাকে।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হেপী বেগম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম, বইমেলা সম্পাদক মাহমুদুল শান্ত, বন্ধু অনুপম, সামির, হাবিবুল্লাহ ও উদয়।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, ভৈরব বন্ধুসভা