বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ইফতার
বন্ধুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে মাহে রমজানের পবিত্রতা, সহমর্মিতা, সংযম ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বন্ধুরা। এ সময় আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। একজন বন্ধু বলেন, ‘ইফতার শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বও বাড়ায়। রমাদান ও ইফতার দুটোই মানুষকে শিক্ষা দেয়।’
শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা