ফ্রেমে বন্দী ক্যাম্পাস

ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে শৈশবের বড় আনন্দ, প্রথম স্থানছবি: আরশাদ মুহাম্মদ সামি

বিশ্ববিদ্যালয়ের চেনা পথ, সোনালি বিকেল, বন্ধুদের আড্ডা—এসব মুহূর্ত সময়ের স্রোতে হারিয়ে যায় খুব দ্রুত। একটি ছবি পারে সেই মুহূর্তকে চিরকালের জন্য ধরে রাখতে। এই ভাবনা থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘ক্যাপচার মোমেন্ট অন ক্যাম্পাস’। হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চলার পথে, দ্বিতীয় স্থান
ছবি: তুহিন রায়

সেপ্টেম্বর মাসজুড়ে চলা এ প্রতিযোগিতায় তরুণ শিক্ষার্থীরা তাঁদের ক্যামেরার লেন্সে তুলে এনেছেন ক্যাম্পাসজীবনের নানা নান্দনিক গল্প। জমা পড়েছিল অসংখ্য নিখুঁত ও নজরকাড়া ছবি। সেগুলোর মধ্য থেকে সেরা ছবি বেছে নেওয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আরশাদ মুহাম্মদ সামি, প্রথম রানারআপ হয়েছেন তুহিন রায় ও দ্বিতীয় রানারআপ হিমেল রায়। এ ছাড়া বিশেষ নজরকাড়া আলোকচিত্রের জন্য ‘স্পেশাল মেনশন’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তানজিমুল ইসলাম, আসিফুর রহমান ও আবদুল্লাহ আল মাহমুদ।

জানালার ওপারে, তৃতীয় স্থান
ছবি: হিমেল রায়

হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আয়োজনটিকে সার্থক করে তুলেছে। বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে বন্ধুসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা