গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈশাখী র‍্যালিছবি: বন্ধুসভা

পয়লা বৈশাখ উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন গোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা।

বৈশাখী মেলায় গোবিপ্রবি বন্ধুসভার স্টল।

মেলায় গোবিপ্রবি বন্ধুসভার একটি স্টলও ছিল। স্টলের সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আল-আমিন শেখ। সহযোগিতায় ছিলেন প্রচার সম্পাদক রতন বাড়ৈ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী, সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহা, সাংস্কৃতিক সম্পাদক আকাশ রায়, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহরাব হাসান।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বন্ধু আল-আমিন ও আফিফা। তাঁদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে।

প্রচার সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা