মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার পাঠচক্রে ‘শঙ্খনীল কারাগার’

পাঠচক্র শেষে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠ আলোচনায় উপন্যাসটির পারিবারিক ভাঙন, মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, নীরব বেদনা ও মানবিক সম্পর্কের জটিলতা নিয়ে আলোচনা করেন বন্ধুরা। ‘শঙ্খনীল কারাগার’ শুধু একটি উপন্যাস নয়; এটি আমাদের চারপাশের অদৃশ্য কারাগার—অভ্যাস, দায়িত্ব, ভালোবাসা ও নিঃসঙ্গতার এক বাস্তব প্রতিচ্ছবি।

পাঠচক্রে অংশগ্রহণকারীরা বইটি থেকে পাওয়া অনুভূতি, চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব ও হুমায়ূন আহমেদের সাবলীল অথচ গভীর বর্ণনাশৈলী নিয়ে নিজেদের উপলব্ধির কথা তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদের লেখনী পাঠকের মনে সহজভাবে প্রবেশ করলেও তার প্রভাব দীর্ঘস্থায়ী। শঙ্খনীল কারাগার–এ লেখক পারিবারিক সম্পর্কের ভেতরের চাপা কষ্ট ও নীরব ভালোবাসাকে যে সংবেদনশীলতায় তুলে ধরেছেন, তা আজও পাঠককে নাড়া দেয়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন বন্ধু লিমা তালুকদার, তৃণা তালুকদার, সৈয়দা তামান্না ইসলাম, অনুপ দাস ও রাসেল আহমদসহ অন্য বন্ধুরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা