স্বাধীনতা দিবসে যশোর বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন

যশোর মনিহার স্মৃতিসৌধে যশোর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

যশোর বন্ধুসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৯টায় যশোর মনিহার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি লাকি রানি কাপুড়িয়া, সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, দপ্তর সম্পাদক নুরুন্নবী হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়সাল হাসান, বন্ধু ধিমান আল হামি, মনিরা খাতুন, সাইদুর রহমানসহ অন্য বন্ধুরা।