মানবিক ও সেবামূলক কাজ যেন আরও বৃদ্ধি পায়

গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক সভাছবি: বন্ধুসভা

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংগঠনের চলমান কার্যক্রম ও নতুন উদ্যোগ নিয়ে সাংগঠনিক সভা করেছে গাজীপুর বন্ধুসভা। ২৮ ফেব্রুয়ারি বিকেলে শহরের ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল অফিস কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সভা শেষে ইফতারে অংশ নেন সবাই।

সভায় ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিকে কীভাবে আরও বিস্তৃত করা যায় এবং বন্ধুরা কীভাবে আরও সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। কর্মসূচির বাস্তবায়ন, স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে মতামত তুলে ধরেন।

সামনের দিনগুলোতে গাজীপুর বন্ধুসভা কীভাবে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে কাজ করতে পারে, সে বিষয়ে বক্তব্য দেন সভাপতি বাবুল ইসলাম। তিনি ঐক্য, পরিকল্পনা ও দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘আমরা চাই কর্মসূচিটি হোক সবার অংশগ্রহণে সফল। নতুন ও পুরোনো বন্ধুদের সমন্বয়ে কাজ করলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে। এটি হবে মানবতার এক সম্মিলিত প্রয়াস।’

ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বন্ধুদের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এমন মানবিক ও সেবামূলক কাজ যেন আরও বৃদ্ধি পায়। সমাজের সর্বস্তরে ছড়িয়ে যেন পড়ে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মারুফুল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আফরা আনজুম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, বন্ধু সাইদুল রহমান, সিয়াম হোসেন, মারুফ আল গালিব, তরিকুল ইসলাম, বাইজীদ সরকার, রাহুল সরকার, সুমাইয়া আক্তার, বৃষ্টি আক্তারসহ অন্য বন্ধুরা।