শাবিপ্রবি বন্ধুসভার ইফতারে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা

শাবিপ্রবি বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে ইফতার আয়োজন করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ৬ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে এটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনাপর্বে বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তিজীবন ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান।

সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি সাবিনা আক্তার ও সাধারণ সম্পাদক ইয়ারমিন। তাঁরা জানান, ভবিষ্যতেও বন্ধুসভার পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।