ভাষাশহীদদের স্মরণে গাজীপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে গাজীপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকালে জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠসংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শহীদদের আত্মত্যাগের মহিমা স্মরণ করে দেশ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন বন্ধুরা। তাঁরা বলেন, ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের অবদান চিরকাল প্রেরণা জোগাবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তারসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা