গান–কবিতা, আড্ডায় রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনী

রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনীছবি: বন্ধুসভা

নতুন ও পুরোনো বন্ধুদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা করেছে রংপুর বন্ধুসভা। ৪ এপ্রিল বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

এতে গান, কবিতা ও আড্ডায় মেতে ওঠেন বন্ধুরা। বার্ষিক কর্মপরিকল্পনা, শিল্প ও সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন।

রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনী।

সভাপতি সোহেলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টারা। বন্ধু সোহাগ দাস বলেন, ‘বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এখানে বন্ধুত্ব, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা হয়।’

উপদেষ্টা আবু আজাদ রহমান বলেন, ‘নতুন ও পুরোনো বন্ধুদের সম্মিলনে এ ধরনের আয়োজন সম্পর্ককে আরও দৃঢ় করে এবং ভবিষ্যৎ কার্যক্রমে অনুপ্রেরণা জোগায়।’

সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা