রোজার শিক্ষা ও সংযমের বার্তা নিয়ে খুলনা বন্ধুসভার ইফতার
মুসলিম উম্মাহর জন্য আনন্দময় ও পাপমোচনের এবং বরকতময় মাস পবিত্র মাহে রমজান। সত্য ও ন্যায়ের পথের দিশারী হিসেবে চলার জন্য এ মাস সব সময় দিকনির্দেশনা দেয়।
রমজানের পবিত্রতায় নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন বাড়াতে ইফতার আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর খুলনা অফিসের ছাদে এটি অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন সভাপতি স্বর্ণকমল রায়, সাবেক সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহমাতুল্লাহ। তাঁদের আলোচনায় উঠে আসে রোজায় কোন কোন কাজ করা জায়েজ এবং রমজানের তাৎপর্য, গুরুত্ব ও মহিমা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহমাতুল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারজানা যুথি।
ইফতারে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা তাকদীরুল গনী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, অর্থ সম্পাদক অর্নিবাণ সরকার, দপ্তর সম্পাদক আল্ রাইসা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মী আক্তার, প্রশিক্ষণ সম্পাদক মিতা মাহমুদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু ফাহাদ আল্ শান্ত, অবনী আক্তার, আবদুল্লাহ আল সনিসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা