সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক সভা
‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন পর্যালোচনা ও আসন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক সভা করেছে সৈয়দপুর বন্ধুসভা। ৩ এপ্রিল সৈয়দপুর প্লাজায় এটি অনুষ্ঠিত হয়।
সভায় সৈয়দপুরে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের সফলতা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বন্ধুরা অলিম্পিয়াডের খুঁটিনাটি বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং কীভাবে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
মূল্যায়ন পর্ব শেষে আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ এপ্রিল স্থানীয় শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ‘বাংলা নববর্ষ’ উদ্যাপন নিয়েও বিশদ আলোচনা করা হয়। বর্ষবরণের এই অনুষ্ঠান প্রাণবন্ত করতে উপদেষ্টা এম আর আলম ও হোসনে আরা লিপি দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
সভাপতি মমতাজ পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায় ও তাহমিন আরিফ, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, অর্থ সম্পাদক রেজা আহমেদ, দপ্তর সম্পাদক আতাউ ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক দিপ্তী সিংহ রায়, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায়, কার্যনির্বাহী সদস্য সাধন চন্দ্র দাস ও প্রভাত ঠাকুরসহ অন্য বন্ধুরা।
বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা