ভ্রাতৃত্বের আবহে কাতার বন্ধুসভার ইফতার
মাহে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের আবহে কাতার বন্ধুসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ দোহার আল মুনচুরায় অবস্থিত একটি রেস্তোরাঁয় সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
উপস্থিত বন্ধুরা একসঙ্গে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। এ সময় সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয় এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইফতারের পর ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন কাতার বন্ধুসভার উপদেষ্টা বুরহান উদ্দীন, সভাপতি শাকিল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সহসভাপতি আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইবরাহিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বায়েজিদ আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জনিসহ অন্য সদস্যরা।
প্রচার সম্পাদক, কাতার বন্ধুসভা