ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ উপহার কর্মসূচি করেছে পাবনা বন্ধুসভা। এর অংশ হিসেবে ১২ মার্চ প্রথম আলো পাবনা অফিস প্রাঙ্গণে ৫০টি শিশুর হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন পোশাক।
নতুন জামা হাতে পেয়ে শিশুদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বন্ধুসভার উপদেষ্টা আবদুল খালেক, প্রথম আলো পাবনা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সরোয়ার মোর্শেদ, প্রথম আলো পাবনার ফটো সাংবাদিক হাসান মাহমুদ, পাবনা বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিতরণ অনুষ্ঠানে তাঁরা বলেন, ঈদের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বন্ধুসভার বন্ধুরা নিজেদের জমানো টাকা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় প্রতিবছরই এই মানবিক উদ্যোগ নিয়ে থাকেন। আগামী দিনেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতি, পাবনা বন্ধুসভা