শেক্‌সপিয়ারের ট্র্যাজেডি নাটক ‘ম্যাকবেথ’ নিয়ে পাঠচক্র

গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াস শেক্‌সপিয়ার রচিত কালজয়ী ট্র্যাজেডি নাটক ‘ম্যাকবেথ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ২১ মে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুরা বইটির কাহিনি, চরিত্র, ক্ষমতার লোভ, নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের নানা দিক নিয়ে গভীর আলোচনা করেন। বিশেষ করে ম্যাকবেথ চরিত্রের মানসিক দ্বন্দ্ব, উচ্চাকাঙ্ক্ষা ও তাঁর করুণ পরিণতি উপস্থিত সবাইকে ভাবিয়ে তোলে।

আলোচনায় বক্তারা বলেন, ‘ম্যাকবেথ’ শুধু একটি নাটক নয়, এটি মানুষের ক্ষমতালিপ্সা ও বিবেকবোধের সংঘাতের প্রতিচ্ছবি। বইটির মাধ্যমে সমাজ, রাজনীতি ও মানবমনের জটিল বাস্তবতা সম্পর্কে নতুনভাবে ভাবার সুযোগ সৃষ্টি হয়।

পাঠচক্রে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন সাহিত্যভিত্তিক আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, শিক্ষণীয় ও সাহিত্যপ্রেমীদের জন্য অনুপ্রেরণামূলক।

প্রচার সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা