বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে দয়ালনগর বন্ধুসভার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করেছে দয়ালনগর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত পাবনার বেড়া উপজেলার আমিনপুর দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি চত্বরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় এদিন সমাজের পিছিয়ে পড়া ১২৫ জন মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। রওশনআরা-সাত্তার চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মারুফ হাসানের তত্ত্বাবধানে এই সেবা পরিচালিত হয়। উপকারভোগী এক ব্যক্তি বলেন, 'কাজের ব্যস্ততার কারণে চোখের সমস্যা থাকলেও ডাক্তার দেখানো সম্ভব হয়নি। এখানে বিনা মূল্যে চিকিৎসা, চোখের পরীক্ষা ও ওষুধ পাওয়ায় সত্যিই উপকৃত হয়েছি।'

স্থানীয় আরও এক ব্যক্তি জানান, বয়সের কারণে তিনি চোখের নানা সমস্যায় ভুগছিলেন। অর্থের অভাবে চিকিৎসক দেখাতে পারছিলেন না। বন্ধুসভার এই উদ্যোগে খুশি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার আহবান জানান তিনি।

এর আগে ভার্চুয়ালি যুক্ত থেকে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিকে ফাউন্ডেশনর চেয়ারম্যান এম এ বাতেন খান। আরও উপস্থিত ছিলেন দয়ালনগর বন্ধুসভার আহবায়ক আকরাম হোসেন খান, সদস্যসচিব আনিছুর রহমান, সদস্য সাইদুর রহমান খান, আবদুর রাজ্জাকসহ অনেকে।

উপদেষ্টা, দয়ালনগর বন্ধুসভা