শরীয়তপুর বন্ধুসভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শরীয়তপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে শরীয়তপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাধারণ সম্পাদক তামিম হোসেন বলেন, ‘আজকের এই দিনে ভাষাশহীদেরা বাংলা ভাষার জন্য অকাতরে তাঁদের প্রাণ উৎসর্গ করেন। অনেকে আহত হন। তাঁদের এই আত্মত্যাগ অনস্বীকার্য।’

উপদেষ্টা নাজমুল হক বলেন, ‘মহান ভাষা আন্দোলনের এত বছর পরও ভাষাসৈনিক ও তাঁদের পরিবার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না। রাষ্ট্রের উচিত তাঁদের প্রত্যেকের পাশে দাঁড়ানো। ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা ও কবি অতুলপ্রসাদ সেনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। সব ক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার ও চর্চার জন্য সবাইকে কাজ করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক জর্জ বণিক, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বাঁধন চক্রবর্তী, বন্ধু হৃদয় খান ও তন্ময় প্রমুখ।

উপদেষ্টা, শরীয়তপুর বন্ধুসভা