বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্র ও আলোচনা সভা

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে দিনাজপুর বন্ধুসভা আয়োজন করেছে একটি বিশেষ পাঠচক্র ও আলোচনা সভা। ২৫ মার্চ, গণহত্যা দিবসে প্রথম আলো দিনাজপুর অফিসে অনুষ্ঠিত এই পাঠচক্রে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’-এর সার্বিক প্রস্তুতি, অলিম্পিয়াড পরিচালনা ও প্রথম আলো বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র থেকে বিভিন্ন দায়িত্ব ও কার্যক্রম এক এক করে পাঠ এবং তা নিয়ে আলোচনা করেন। এতে সংগঠনের নিয়ম, কাঠামো ও দায়িত্ব সম্পর্কে সবার মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হয়।

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

‎সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে ও বন্ধুদের অবশ্যই গঠনতন্ত্রটি পড়তে এবং স্পষ্ট ধারণা রাখতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, বন্ধু পৌষি, আজমির হামজা, মারুফ ইসলাম, জান্নাতে রাইয়ান, সাজেদুরসহ অন্য বন্ধুরা। তাঁরা বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড নিয়ে বলেন, শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে, এই অলিম্পিয়াডের মাধ্যমে যেন তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের সমৃদ্ধ করতে পারে, সেটিই মূল লক্ষ্য।