কাতার বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা
ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা করেছে কাতার বন্ধুসভা। সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় আসন্ন চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
টুর্নামেন্ট কীভাবে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তাব তুলে ধরেন সভাপতি শাকিল আহমেদ। এ ছাড়া টুর্নামেন্টের মাধ্যমে কীভাবে সর্বোচ্চ মানবিক সহায়তা নিশ্চিত করা যায়, এবং একটি মানসম্মত ও অর্থবহ আয়োজন উপহার দেওয়া যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সম্মিলিতভাবে একটি সফল, মানবিক ও উদ্দেশ্যপূর্ণ চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক, কাতার বন্ধুসভা