মাদারীপুর বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও ইফতার
২০২৬ কার্যনির্বাহী বছরের জন্য নবগঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল করেছে মাদারীপুর বন্ধুসভা। ৯ মার্চ সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।
২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু। এতে আঞ্জুমান জুলিয়াকে সভাপতি ও এইচ এম হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া গঠনতন্ত্র অনুযায়ী ১০ জন উপদেষ্টা ও সাধারণ সদস্য হিসেবে আরও অনেককে রাখা হয়েছে। এ সময় সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী মাদারীপুর জেলা শাখার সভাপতি রেজাউল আমিন, সচেতন নাগরিক কমিটির সদস্য ও বন্ধুসভার উপদেষ্টা এনায়েত হোসেন, চিকিৎসাবিদ গোলাম সরোয়ার, বন্ধুসভার উপদেষ্টা ডা. অখিল সরকার, শিক্ষাবিদ মকবুল হোসেন ও মজিবুর রহমান, বন্ধুসভার উপদেষ্টা সোহেল খান, জহিরুল ইসলাম খান, সঞ্জয় কর্মকার, খন্দকার ফিরোজ আহমেদ, রিয়াজুল ইসলাম, প্রথম আলোর এজেন্ট ওমর আলী শিকদার প্রমুখ।
সভাপতি আঞ্জুমান জুলিয়া বন্ধুসভার কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আমরা বন্ধুসভার বন্ধুরা একে অপরের পরিপূরক। আমরা চাইলে সবাই হাতে হাত রেখে সব কাজ অনায়াসে করতে পারি। আমি ইতিপূর্বে এমন অসংখ্য কাজ করেছি, যার অবদান ও কৃতিত্বে সবার ভূমিকা রয়েছে। ভালো কাজের সঙ্গে থাকাই বন্ধুসভার বন্ধুদের মূল নীতি। এটা আমাদের সর্বত্র মনে রাখতে হবে। একই সঙ্গে আমরা বন্ধুসভার কাজকে আরও বেগমান করতে নতুন কমিটির পক্ষ থেকে বেশ কিছু কাজ হাতে নিয়েছি। আসছে ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক, ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করব।’ এ ছাড়া বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্পসহ নানা উদ্যোগের কথা জানান তিনি।
প্রচার সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা