সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

দাবা খেলায় মনোযোগী খুলনা বন্ধুসভার তিন বন্ধুছবি: বন্ধুসভা

খুলনা: খুলনা বন্ধুসভা ২ সেপ্টেম্বর নতুন-পুরোনো বন্ধুদের নিয়ে ইনডোর গেমের আয়োজন করে। দাবা, লুডু, ক্যারম খেলা ও অনর্গল গল্প বলাসহ মজাদার সব ইভেন্টে নিবন্ধনের মাধ্যমে বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সবচেয়ে বেশি উপভোগ্য হয় অনর্গল গল্প বলা পর্ব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমসি কলেজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা বইটি নিয়ে ২৯ আগস্ট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে পাঠচক্র করে এমসি কলেজ বন্ধুসভা।

পীরগঞ্জ: ২৯ আগস্ট ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবসে সাঁঝবেলায় গানের আসর করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস সূর্যের দিন নিয়ে ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা পাঠের আসর করে।

পটুয়াখালী: ১ সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলী রচিত গল্পের বই স্বয়ংবরা নিয়ে পাঠের আসর করেছে পটুয়াখালী বন্ধুসভা।