পঞ্চগড় সাহিত্য উৎসব আগামীকাল

পঞ্চগড় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘পঞ্চগড় সাহিত্য উৎসব ২০২৬’

প্রথমবারের মতো দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য উৎসব। ‘পঞ্চগড় সাহিত্য উৎসব–২০২৬’ শিরোনামে আগামীকাল ১৬ মে, শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এটি অনুষ্ঠিত হবে। এই উৎসবের আয়োজন করছে প্রথম আলো পঞ্চগড় বন্ধুসভা। এতে অংশ নেবেন পঞ্চগড়ের সাহিত্যপ্রেমী তরুণ–তরুণী, পাঠক, লেখক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সকাল ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। স্বাগত বক্তব্য দেবেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান। এরপর থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, সাংবাদিক আরিফুল হক রুজু, মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর রবিউল ইসলাম রফিক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, উপদেষ্টা আশিকুজ্জামান অভি, অর্থ সম্পাদক শাকিব হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমানসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা।

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসব
ছবি: বন্ধুসভা

সকাল ১০টায় উৎসব শুরু হয়ে শেষ হবে দুপুরে। আলোচনা সভা ছাড়াও থাকছে বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা, এবং সাহিত্য প্রতিযোগিতার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণী।

আয়োজন সহযোগী হিসেবে রয়েছে নুরজাহান হোটেল ও রোঁস্তোরা।

সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা