শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণে ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগ
পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণের লক্ষ্যে খাওয়ার পানির বোতল, শরবত ও খাওয়ার স্যালাইন বিতরণ করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৫ মে দুটি ভ্যানে করে শহরের প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে থানার মোড়, সদর চৌমাথায়, সাধনার মোড়, কামারপট্টির মোড়, ফায়ার সার্ভিসের মোড় এলাকায় ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন বন্ধুরা।
বন্ধুসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। কর্মসূচির উদ্বোধন করেন সমাজসেবক ও রাজনীতিবিদ মো. শামীম তালুকদার। সহযোগিতা করেন বন্ধুসভার উপদেষ্টা মঈন তালুকদার ও কবি মু আল আমীন বাকলাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও আইনজীবী সাকিনা আলম, প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহামুদুর রহমান, সমাজসেবক আনোয়ার হোসেন, আইনজীবী মুশফিকুর রহমান, নারীনেত্রী নাসিমা ও মুক্তা বেগম, বন্ধুসভার সভাপতি শাকিল রনি, সহসভাপতি বিথি শর্মা বণিক, সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম, বন্ধু খাইরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শাহরিয়ার পাপন, মুবিন, হাবিবা হিরা, হৃদয় কর্মকার, উজ্জ্বল দুয়ারীসহ অন্য সদস্যরা।
সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা