মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দয়াময়ী স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে জামালপুর বন্ধুসভা। ২৬ মার্চ সকালে এ কর্মসূচি পালন করা হয়।
বন্ধুরা বলেন, ‘মহান এই দিনটি আমাদের বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় চেতনার দৃঢ়তা ও সব ধর্মবর্ণ–নির্বিশেষে ঐক্য থাকার কথা। সব হিংস্রতা ও অন্যায়–অত্যাচার–জুলুমকারীদের বিরুদ্ধে এক হুঁশিয়ারি বার্তা বহন করে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া ও বন্ধু সিফাত নূর।
ম্যাগাজিন সম্পাদক, জামালপুর বন্ধুসভা