বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গে একদিন

গোপালগঞ্জ শহরের অদূরে একটি বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গে খোশগল্পে গোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

গোপালগঞ্জ শহরের অদূরে একটি বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সম্প্রতি তাঁরা সেখানে যান এবং প্রবীণদের খোঁজখবর নেন।

তাঁদের দৈনন্দিন জীবন, স্বাস্থ্য ও মানসিক অবস্থার বিষয়ে খোঁজ নেন বন্ধুরা। কথোপকথনের মধ্য দিয়ে তাঁদের দীর্ঘদিনের নিঃসঙ্গতা ও জীবন–অভিজ্ঞতার নানা গল্প উঠে আসে। বন্ধুসভার সদস্যদের উপস্থিতি বৃদ্ধাশ্রমের পরিবেশকে কিছু সময়ের জন্য প্রাণবন্ত করে তোলে।

বন্ধুরা জানান, সমাজের প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো তরুণদের নৈতিক দায়িত্ব। এই ভ্রমণ ছিল সেই দায়িত্ববোধ থেকেই নেওয়া একটি মানবিক উদ্যোগ। বন্ধুসভার এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বন্ধু, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা