পথচারীদের মধ্যে খুলনা বন্ধুসভার ইফতারি বিতরণ
সমাজের পিছিয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে খুলনা বন্ধুসভা। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর ফেরিঘাট এলাকায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।
রিকশাচালক, নিরাপত্তাকর্মী ও পথচারী মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়। নিরাপত্তাকর্মী খোরশেদ মিয়া বলেন, ‘ইফতারের বরকত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তোমরা যে ভালোবাসা দেখালে, তাতে আমরা কৃতজ্ঞ।’
বন্ধুসভার সভাপতি স্বর্ণ কমল রায় বলেন, ‘খুলনা বন্ধুসভার বন্ধুরা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। ইফতার কর্মসূচি বাস্তবায়নে বন্ধুরা যে শ্রম দিয়েছেন, তা সার্থক হয়েছে।’
কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন সাধারণ সম্পাদক ফারজানা যুথি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মিয়া, দপ্তর সম্পাদক আল রাইসা ও অর্থ সম্পাদক অনির্বাণ সরকার। বন্ধুরা নিজেদের অর্থ ব্যয় করে এ কর্মসূচি সম্পন্ন করেন। সহযোগিতা করেন সাবেক সহসভাপতি এম এম মাসুম বিল্লাহ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মন্ডল, বন্ধু আল সায়েল, সাহারা তাবাসুমসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা