গণ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ঈদ উপহার পেল শিশুরা

গণ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে গণ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৭ মার্চ ২৫ শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়।

শিশুদের মুখের হাসিই এই উদ্যোগের সবচেয়ে বড় পাওয়া উল্লেখ করে বন্ধুরা বলেন, এটি হয়তো খুব বড় কোনো আয়োজন নয়, ছোট উদ্যোগ মাত্র। কিন্তু এই ছোট প্রচেষ্টার মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, মানবিকতা ও দান করার মানসিকতা গড়ে ওঠে।

গণ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

মানবিক এই কার্যক্রম বাস্তবায়ন করতে অর্থসহায়তা করেছেন গণ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা, সদস্য ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক নিলয় কুমার দে, উপদেষ্টা হাসিব মীর, যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান প্রিন্স, সদস্য জাহিদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।