যথাযোগ্য মর্যাদায় রাঙ্গুনিয়ায় স্বাধীনতা দিবস উদ্‌যাপন

উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে রাঙ্গুনিয়া বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গুনিয়া বন্ধুসভা। ২৬ মার্চ দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে সমাজ ও দেশগঠনে তরুণ প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরেন। বন্ধুসভার উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, ‘রক্তে কেনা এই স্বাধীনতা আমাদের অহংকার। আজকের দিনে দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।’

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাজমুল করিম বলেন, ‘স্বাধীনতা শুধু একটি দিন নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াইয়ের ইতিহাস। তরুণদের মধ্যে সেই বীরত্বগাথা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি মোরশেদ আলম, সহসাংগঠনিক সম্পাদক কবি শাহী মো. ইলিয়াস, বইমেলা সম্পাদক রবিউল ফরহাদ, বন্ধু ইমন, আদর, রাকিব, আপন, হাসিবুল, রাফিসহ অন্য বন্ধুরা।

সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা