পঞ্চগড় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে পঞ্চগড় বন্ধুসভা। ৩০ জুলাই দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা ভিতরগড় এলাকায় মকর্দমডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় মকর্দমডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আম্বিয়া বেগম, সহকারী শিক্ষক আহসান হাবীব, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি মো. আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক রেশমা রিয়াসহ বন্ধুসভার অন্য সদস্য ও শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মোট ১৭০টি বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা চারা রোপণের পাশাপাশি যত্ন নেবে বলে জানায়।