ভাষাশহীদদের প্রতি মুন্সিগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি মুন্সিগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধা নিবেদনছবি: বন্ধুসভা

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’—আবদুল গাফ্ফার চৌধুরীর কথা ও শহীদ আলতাফ মাহমুদের অমর সুরে ফুটে ওঠা গভীর অনুভব ও বেদনার দিন একুশে ফেব্রুয়ারি। মায়ের ভাষার কথার অধিকার আদায়ের দাবিতে ১৯৫২ সালের এই দিনে রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতসহ দেশপ্রেমী বাঙালি ছাত্র-জনতা শহীদ হন।

মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার নজির বিশ্বের আর কোনো দেশে নেই। ভাষা আন্দোলনের স্মরণে দিনটি ‘শহীদ দিবস’ হিসেবে পালিত হয় এবং ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়, যা এখন বিশ্বজুড়ে ভাষার মর্যাদা ও বৈচিত্র্য রক্ষার প্রতীক।

শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা আঁকায়ও অংশ নেন বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দিনটি স্মরণে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে মুন্সিগঞ্জ বন্ধুসভা। আগের দিন ২০ ফেব্রুয়ারি শহীদ মিনার প্রাঙ্গণে অন্য শিল্পীদের সঙ্গে আলপনা আঁকায়ও অংশ নেন বন্ধুসভার বন্ধুরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নুরুননবী মুন্না, সভাপতি মাসফিক সিহাব, সহসভাপতি রাজীব পাল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাসিফা ইকবালসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, মুন্সিগঞ্জ বন্ধুসভা