মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পাঠচক্রের আসর

সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পাঠচক্রের আসর করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ২৬ মার্চ বিকেলে প্রথম আলো সাতক্ষীরা অফিসে অনুষ্ঠিত এই পাঠচক্রে বন্ধুরা মুক্তিযুদ্ধের তাৎপর্য, বীর শহীদদের ত্যাগ ও স্বাধীনতার চেতনা নিয়ে আলোচনা করেন।

বন্ধুরা বিভিন্ন বই ও উৎস থেকে মুক্তিযুদ্ধের ঘটনাবলি অধ্যয়ন করেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় মুক্তিযুদ্ধের ইতিহাস বোঝার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও নৈতিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করার বিষয়কে।

সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘আমরা চাই স্বাধীনতা দিবসকে কেবল উৎসব নয়, বরং শিক্ষা ও স্মরণে পরিপূর্ণ করতে। নতুন প্রজন্ম যেন আমাদের বীর শহীদদের ত্যাগ ও সংগ্রামের মূল্য দিতে এবং মুক্তিযুদ্ধের চেতনা জীবন্ত রাখার জন্য সচেতন থাকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন,পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন রিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও হোসেন আলী, বন্ধু ইসমাইল হোসেন, মিমিসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা