‘বন্ধুসভা তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চার করে’

খুলনা বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

বিগত সময়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া কর্মসূচির পর্যালোচনা ও আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে খুলনা বন্ধুসভা। ৬ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় বৈঠকে বার্ষিক বনভোজন, রমজান মাসের কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সহসভাপতি হাফিজুর রহমান বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা করে থাকে। বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে উদ্বুদ্ধ হয় দেশপ্রেম ও মানবকল্যাণে এবং নেতৃত্বদানের গুণাবলিতে নিজেদের গড়ে তোলে ভালো মানুষ হিসেবে।’

সহসভাপতি গৌতম রায় বলেন, ‘বন্ধুসভা তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চার করে। বন্ধুসভা মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা উওম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহা. রহমতুল্লাহ ও  ইমন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অলোক বৈদ্য, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু আবু হানিফাসহ অন্য বন্ধুরা।