শেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ

গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’—প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে শেরপুর বন্ধুসভা। ৫ আগস্ট সকালে বন্ধুরা শেরপুর শহরের গোপালবাড়ী, শেখহাটী, রাজাবাড়ী ও গৌরীপুর এলাকায় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির অর্ধশতাধিক গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি জয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, রজত সাহা, সহসাংগঠনিক সম্পাদক আশিক সাহা, দপ্তর সম্পাদক অনিক মাহবুব, প্রচার সম্পাদক রুকন মিয়া, সদস্য আকাশ দেসহ অন্য বন্ধুরা।

শেরপুর বন্ধুসভার বৃক্ষ রোপণ
ছবি: বন্ধুসভা

সভাপতি রবিন সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সারা বিশ্বে প্রলম্বিত খরা, অতিবৃষ্টি ও বন্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব থেকে পরিত্রাণ পেতে বন্ধুসভার উদ্যোগে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।