জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধুসভা। এর অংশ হিসেবে ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক তারেক হাসান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সামান্য সহায়তা দিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের মুখে হাসি ফোটাতে চেয়েছি। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এই প্রয়াস।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহফুজ ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।