জামালপুর বন্ধুসভার পাঠচক্রে ‘হিমুর নীল জোছনা’

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ‘হিমুর নীল জোছনা’ নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ১৫ মে আশেক মাহমুদ কলেজের আমতলায় এটি অনুষ্ঠিত হয়।

উপন্যাসের কাহিনি এগিয়েছে হিমু ও তার চারপাশের কিছু বিচিত্র চরিত্রের আগমন-নির্গমন নিয়ে। গল্পে আমরা দেখি, একজন ‘রবীন্দ্রনাথ’ সেজে ঘুরে বেড়ায়। তাকে ঘিরে বিভিন্ন মজার পরিস্থিতি সৃষ্টি হয়। আবার তার বাড়িটিই দখল করে অন্য একদল গড়ে তোলে ‘বঙ্গবন্ধু গবেষণাগার’। এই গবেষণার সহযোগী কিসলু নামের চরিত্রটি একপর্যায়ে হিমুর সুবাদে ভালো কাজের নেশায় জড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথসহ হাজতবাস করে। থানার ওসি এবং সেকেন্ড অফিসারের মধ্যকার মনস্তত্ত্ব, জেল থেকে ছাড়া পেয়ে হিমুর ‘কেয়া’ ও ‘খেয়া’ নামের দুই শিশুকে এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতির ঘরে পৌঁছে দেওয়ার মতো অতি-আকস্মিক উপাদান উপন্যাসের পরতে পরতে ছড়িয়ে রয়েছে।

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠচক্রে হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্য নিয়ে কুইজের আয়োজন করা হয়। কুইজে বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হৃদয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আদিল, কার্যনির্বাহী সদস্য শামীম মিয়া এবং বন্ধু হাসান মাহমুদ, নাছির হাসান, আবিরা চৌধুরী ও বিপু চৌধুরী।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা