ফলের স্বাদে, হাসির আনন্দে মাতল ছায়াবৃত্ত স্কুলের শিশুরা

শিশুদের নিয়ে খুলনা বন্ধুসভার ফল উৎসবছবি: সুদীপ্ত রায়

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণ। মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বাতাস আর মাঝেমধ্যে রোদের ঝলকানি। কেউ একা, কেউ অভিভাবক কিংবা শিক্ষকের হাত ধরে এসে যোগ দেয় আনন্দঘন আয়োজনে। এমন মনোরম পরিবেশে ছায়াবৃত্ত স্কুলের শিশুশিক্ষার্থীদের নিয়ে ১৯ জুন বিকেলে ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করেছে খুলনা বন্ধুসভা।

আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, জামরুল, পেয়ারাসহ নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফলের পসরায় সাজানো হয় পুরো আয়োজন। চারদিকে ছড়িয়ে পড়ে ফলের মিষ্টি সুবাস। শিশুদের হাসি আনন্দে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘আমরা শিশুদের সঙ্গে ফল খেতে পারছি। তাদের মুখে ক্ষণিকের হাসি ফোটাতে পারছি, বিষয়টি বেশ আনন্দের। ভালো মনের মানুষ হওয়ার জন্য শিশুর ভাষা বুঝতে হবে, জানতে হবে।’

সাধারণ সম্পাদক ফারজানা যূথী বলেন, ‘ছায়াবৃত্ত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ফল উৎসবের মাধ্যমে সুন্দর একটি বিকেল কাটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বন্ধুসভার এ রকম ভালো কাজগুলো অব্যাহত থাকবে।’

উৎসব শেষে খুলনা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সুদীপ্ত রায়

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন ছায়াবৃত্ত স্কুলের শিক্ষক রাহুল সরকার, বন্ধুসভার উপদেষ্টা তাকদীরুল গনি ও বনানী আফরোজ, সহসভাপতি ডা. হাফিজুর রহমান ও গৌতম রায়, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রাবন্তি কুন্ডু, কার্যনির্বাহী সদস্য ফারিয়া ঝিলাম, বন্ধু তন্ময় বিশ্বাস, জেরিন আনজুম, মাহজাবিন খান, হাবিবুল বাসার ও সুদীপ্ত রায়সহ অনেকে।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা